শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বগুড়া-৬ আসন
মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বিএনপির দুই নেতার হাতাহাতি
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৭:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে গিয়ে জেলা বিএনপির দুই নেতার মধ্যে  হাতাহাতির ঘটনা ঘটেছে।

সোমবার (২ মার্চ) বিকাল ৩টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার মনোনয়নপত্র জমা দিতে বিপুলসংখ্যক নেতা-কর্মী নিয়ে নির্বাচন অফিসে যান নেতারা। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছবি তোলা জন্য দাঁড়ানোকে কেন্দ্র করে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিনের নাহিনের মধ্যে ধাক্কাধাক্কি হয়।

এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় রেজাউল করিম বাদশা হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন।

আলী আজগর তালুকদার হেনা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘রেজাউল করিম বাদশা ভাইয়ের মনোনয়ন জমা দেওয়ার সময় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি জেলা বিএনপি দেখবে এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নিবে।’

শেখ তাহা উদ্দিনের নাহিন ঘটনার পর মোবাইল ফোন বন্ধ রাখায় তার বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, বগুড়া-৬ আসনটি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ছেড়ে দেওয়ায় শূন্য হয়। আগামী ৯ এপ্রিল এই আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মনোনয়নপত্র জমা   বিএনপি নেতার হাতাহাতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close