মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
অপকর্ম করব না, কাউকে করতে দেব না : জসীম উদ্দীন
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৮:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সাংসদ জসীম উদ্দীন বলেছেন, ‘আমি নিজে অপকর্ম করব না, কাউকে অপকর্ম করতে দেব না। সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করব।’ 

সোমবার (২ মার্চ) সকালে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

সভায় জসীম উদ্দীন আরও বলেন, ‘অতীতে কী হয়েছে তা জানতে চাই না।’

বরং তিনি আগামী দিনগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সব কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব পালনের আহ্বান জানান। প্রশাসনের সব স্তরে সেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন জসীম উদ্দীন। 

‘উঠতি বয়সের অনেক যুবক মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ‘জিরো টলারেন্স’ নীতিতে তা নিয়ন্ত্রণে আনতে হবে। পাশাপাশি ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

সভায় তিনি শিক্ষাখাতকে আরও শক্তিশালী করা এবং সেবার মান বৃদ্ধির নির্দেশনা দেন। এছাড়া উপজেলার বিভিন্ন সড়ক নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূঁইয়া, বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুর রহমান, উপজেলা কৃষি অফিসার আফরিনা আক্তার, সাব-রেজিস্ট্রার মো. মীর হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্ত রুদ্র, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, সমবায় কর্মকর্তা মো. মীর হোসেন, পল্লী বিদ্যুৎ ডিজিএম মো. দেলোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাসেল সারওয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কবীর আহম্মদ, প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক টিপু, সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সি, সহ-সাংগঠনিক সম্পাদক আমির হোসেন বাদল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম ভূঁইয়া, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  অপকর্ম   জসীম উদ্দীন   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close