শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়ার পর যুবদল নেতা বহিষ্কার
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৮:২৪ পিএম
মো. রায়হান গন্ধী আলী

মো. রায়হান গন্ধী আলী

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়ার পর কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. রায়হান গন্ধী আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২ মার্চ) বিকালে কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (১ মার্চ) দৈনিক খোলা কাগজে ‘কিশোরগঞ্জে যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। পরে কিশোরগঞ্জ জেলাজুড়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। আজ সোমবার কিশোরগঞ্জ জেলা যুবদলের সহদপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সুমন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কার আদেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো রায়হান গন্ধিকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হলো।

জিএস শরীফ ও আব্দুল্লাহ আল মাসুদ সুমন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) রায়হান গন্ধী আলীর ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েন স্থানীয় নেতারা। 

ভাইরাল হওয়ায় ৩৭ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা যায়, রায়হান গন্ধী বাফুফের জার্সি পরিহিত একটি ঘরের বসে আছেন। তার বাম হাতে একটি ফয়েল পেপার এবং ডান হাতে একটি গ্যাসলাইট। মুখে চিকন পাইপের মতো কিছু একটি বস্তু দুই ঠোঁট দিয়ে চেপে ধরে ধোঁয়া টানতে দেখা যায় তাকে। ফয়েল পেপারের নিচে গ্যাসলাইটের আগুন দিয়ে উপরে রাখা বস্তুটি হিট করে ধোঁয়া গ্রহণের পুরো প্রক্রিয়াটি ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায়। 

ধারণা করা হয়, তার সঙ্গে আরও কয়েকজন ইয়াবাসেবী ছিলেন। তাদের মধ্যে কেউ একজন ভিডিও ধারণ করেন। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। যুবদল নেতার ভিডিও ফেসবুকে দেখে অনেকেই মন্তব্যের ঘরে লেখেন, অবিলম্বে তাকে দল থেকে বহিষ্কার করা হোক।

এ বিষয়ে খসরুজ্জামান জিএস শরিফ জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গে অভিযোগে বিন্নাটি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রায়হান গন্ধীকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

কেকে/এ


আরও সংবাদ   বিষয়:  ইয়াবা সেবন   ভিডিও ভাইরাল   যুবদল নেতা বহিষ্কার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close