সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: হামে আরও তিন শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১০৮০      পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে না যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর      ডিএসইর গণছাঁটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, দাবি কর্মকর্তাদের      দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রধানমন্ত্রী      অনুসন্ধানে অবহেলার মাশুল দিচ্ছে দেশ      আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      
দেশজুড়ে
বগুড়া-৬ আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৮:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। 

সোমবার (২ মার্চ) জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তারা।

বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা দুপুরে মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে কেন্দ্রীয়ভাবে তাকে ধানের শীষ প্রতীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। মনোনয়নপত্র জমা শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘বগুড়ার উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে।’

জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল বিকাল ৩টার দিকে মনোনয়নপত্র দাখিল করেন। 

তিনি বলেন, ‘অতীতে ভোটাররা প্রতারিত হয়েছেন, এবার তারা পরিবর্তন চান।’

দাঁড়িপাল্লা প্রতীকে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন আবিদুর রহমান।

এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদারও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জয়ী হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুইটি আসনে নির্বাচিত হওয়ার পর শপথের আগের দিন তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে তা শূন্য ঘোষণা করা হয়। পরে নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তারেক রহমান ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান পান ৯৭ হাজার ৬২৬ ভোট।

বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত এ আসনে ২০২৬ সালের জানুয়ারির হালনাগাদ তথ্যানুযায়ী মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন, নারী ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন এবং হিজড়া ভোটার ১০ জন।

উপনির্বচানের তফসিল অনুযায়ী, ২ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ৫ মার্চ যাচাই-বাছাই, ১৪ মার্চ প্রত্যাহারের শেষ দিন এবং ১৫ মার্চ প্রতীক বরাদ্দ করা হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ এপ্রিল।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বগুড়া-৬ আসন   উপনির্বাচন   মনোনয়নপত্র দাখিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close