রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      
প্রিয় ক্যাম্পাস
বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের নেতৃত্বে রোকনুজ্জামান-মামদুদুর
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৯:২৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

‎রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি ড. মো. রোকনুজ্জামান ও সাধারণ সম্পাদক মো. মামদুদুর রহমান নির্বাচিত হয়েছেন।

সোমবার (২ মার্চ) ফোরামের সকল সাধারণ সদস্যদের উপস্থিতিতে কণ্ঠভোটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।

এছাড়া সহসভাপতি ড. মো. জিয়াউল হক, সহ-সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আব্দুল ওয়াদুদ সরকার নির্বাচিত হয়েছেন। কমিটির সদস্য হিসেবে রয়েছেন—এ টি এম শহীদুল ইসলাম (সুজন), মো. আহসানুল কবির, মো. সোহরাব মন্ডল এবং মো. আহসানুল হাবিব।

‎নবনির্বাচিত সভাপতি ড. মো. রোকনুজ্জামান বলেন, “বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের অফিসারদের অধিকার আদায়ের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম অফিসারদের স্বার্থসংশ্লিষ্টতা নিয়ে কাজ করবে যাতে বেরোবিতে কর্মরত অফিসারবৃন্দ তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে কাজ করতে পারে।”

তিনি বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যাতে সুষ্ঠুভাবে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সম্পন্ন হয় সেক্ষেত্রে জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম অগ্রণী ভূমিকা পালন করবে।”

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  বেরোবি   জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close