রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নীলফামারীতে ভিসা প্রতারক চক্রের সাত সদস্য গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৯:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে জুয়া ও অনলাইন ভিসা চত্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ভিসা প্রতারণায় ব্যবহৃত ১১টি মোবাইল ফোন ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়। 

রোববার (১ মার্চ) গণমাধ্যমকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ডিবি পুলিশের পরিদর্শক মো. মতলুবর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন কিশোরগঞ্জ উপজেলার মো. আদর আলী (২৪), মো. মনিরুজ্জামান সজীব (২৫), জলঢাকা উপজেলার শাহ মোহাম্মদ বুলেট (২৫), মো. রাকিবুল হাসান লাবিব (১৯), মো. সিরাজ উদ্দিন (২৩), নীলফামারী সদর উপজেলার মো. হাসান আল ফিরোজ ছোটন (২৪) ও মো. আহসান হাবিব হাসান (২৪)।

মতলুবর রহমান বলেন, ‘তিন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনে অনলাইন ভিসা প্রতারণার সঙ্গে জড়িত থাকার নানা আলামত জব্দ করা হয়। তাদের ফোনগুলোতে অনলাইন জুয়ার অ্যাপস ও অনলাইন বেটিং একাউন্ট লগইন অবস্থায় পাওয়া যায়।’

তিনি বলেন, ‘তাদের নামে মামলা রুজু করে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

কেকে/এমএ



আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   ভিসা প্রতারক চক্র   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close