মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে : নাজিব মোমেন
পাবনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১০:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পবিত্র রমজান উপলক্ষে পাবনা জেলার আতাইকুলা প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২ মার্চ) স্থানীয় একটি হোটেলে আয়োজিত এ ইফতার মাহফিলে সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-১ আসনের সাংসদ নাজিবুর রহমান মোমেন।

তিনি বলেন, ‘চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে একটি সুসংগঠিত সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি।’

রমজানের ফজিলত ও তাৎপর্য তুলে ধরে নাজিবুর রহমান বলেন, ‘রমজান আত্মশুদ্ধির মাস। এই মাস আমাদের নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করে। ব্যক্তি ও রাষ্ট্রজীবনে সৎ চর্চা নিশ্চিত করতে পারলেই একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘দুর্নীতি একটি জাতির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে। চাঁদাবাজি ব্যবসায়-বাণিজ্য ও সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে। তাই ব্যবসায়ী সমাজ, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ—সবাইকে সমন্বিতভাবে জনগণকে সচেতন করতে হবে। গণমাধ্যমের শক্ত ভূমিকা দুর্নীতিবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।’

সভায় অন্য বক্তারাও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 

তারা বলেন, নৈতিক শিক্ষা ও সামাজিক জবাবদিহিতা জোরদার করতে পারলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

ক্লাবের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোকলেছুর রহমান, প্রেস ক্লাব পাবনার সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু, সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম, মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান, সাঁথিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আনিসুর রহমান, আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী বিশ্বাস, সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি ওমর ফারুক, এনসিপি নেতা বকুল হোসেন,   সিনিয়র সাংবাদিক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, ওলিউল ইসলাম ওলি, আব্দুস সালাম, ভুলবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমির মাহতাব উদ্দিন, বিএনপির আহ্বায়ক হেলাল উদ্দিন, আর আতাইকুলা ইউনিয়ন আমির, শহিদুল্লাহ, যুবদল নেতা মামুন হোসেন রাসেল, আটঘরিয়া উপজেলা যুবদল নেতা কামরুল ইসলাম রতন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আতাইকুলা সারাডাঙ্গী মডেল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা হেলাল উদ্দিন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চাঁদাবাজি   ঐক্যবদ্ধ আন্দোলন   নাজিব মোমেন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close