সোমবার, ১৬ মার্চ ২০২৬,
২ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ মার্চ ২০২৬
শিরোনাম: স্কুল ভর্তিতে থাকছে না লটারি : শিক্ষামন্ত্রী      ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান      খাল খননের মাধ্যমে জিয়াউর রহমান দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন: ভূমিমন্ত্রী      বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত      র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ      পদত্যাগ করলেন ইউজিসি চেয়ারম্যান এসএমএ ফায়েজ      লটারি বাদ দিয়ে আবার ভর্তি পরীক্ষায় ফিরছে সরকার      
জাতীয়
শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত খাল পরিদর্শন করলেন পানিসম্পদমন্ত্রী ও প্রতিমন্ত্রী
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১২:৪৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা চৌক্কার খাল পরিদর্শন করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানী ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
 
সোমবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে পানিসম্পদমন্ত্রী ও প্রতিমন্ত্রী ঐতিহাসিক এই খাল পরিদর্শন করেন।
 
এ সময় শহীদউদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন করা হবে। এ বিষয়ে জনগনের সহায়তা কামনা করছি।’

তিনি আরও বলেন, ‘আমরা হঠাৎ করে এই দিনটি পাইনি। দেশবাসীকে ১৭ বছর লড়াই করতে হয়েছে। মানুষের শ্রম, ত্যাগ আর ঘাম আজ আমাদের কাজ করার সুযোগ করে দিয়েছে। দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, গুম-খুনের শিকার হয়েছেন—তাদের আত্মার শান্তি কামনা করি। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের শ্রদ্ধা জানাই। আমরা বারবার বলেছি, দেশটাকে রক্ষা করতে হবে। গত ১৭ ফেব্রুয়ারি শপথ নিয়ে দৃশ্যমান কাজ শুরু করেছি। বিগত আমলে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীরা সাধারণত সকাল ১০টা বা ১০:৩০ মিনিটে অফিসে যেতেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টায় অফিসে যান। তাহলে অন্য কারো বিলম্ব করার সুযোগ নেই। জনদরদী, দেশপ্রেমিক সরকার দায়িত্ববোধ নিয়ে জনগণের জন্য কাজ শুরু করেছে এবং অব্যাহত রাখবে। ১৮০ দিনের কর্মসূচির দৃশ্যমান কাজ আমরা ইতিমধ্যেই শুরু করেছি। ১০ হাজার টাকার সুদসহ কৃষি ঋণ মওকুফ করা হয়েছে, যার মাধ্যমে কৃষকরা প্রায় ১,৫০০ কোটি টাকা মওকুফ পেয়েছেন।’
 
মন্ত্রী বলেন, ‘খাল খনন কর্মসূচী একটি বিপ্লব। এ কর্মসূচী দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশবাসীর কল্যাণে তিনি তীক্ষ্মদৃষ্টি দিয়ে খাল খনন কর্মসূচী হাতে নিয়ে ছিলেন। শ্রীপুরের চৌক্কার খালে তিনি নিজ হাতে কোদাল নিয়ে স্বেচ্ছাশ্রমে মাটি কেটেছিলেন। তার স্মৃতিধন্য খালটি ইতোমধ্যেই পুনঃখননের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ কর্মসূচী অব্যাহত থাকবে। জিয়াউর রহমানের ১৯ দফা ছিলো জনগুরুত্বপূর্ণ। তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। যার ভিত্তিতে দেশে স্বাভাবিক জীবনযাত্রার ব্যবস্থা হবে।’
   
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘বর্তমান সরকার কথা নয়, কাজে বিশ্বাসী। গত ১৭ তারিখে শপথ নিয়েছি। ইতোমধ্যেই নির্বাচনি ইশতিহার অনুযায়ী সুদসহ দশ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করা হয়েছে।’ 
  
এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেবের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাজীপুর-৩ আসনের সাংসদ রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ইশরাক আহমেদ সিদ্দিকী, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য পীরজাদা এসএম রুহুল আমিন, উপজেলা বিএনপির সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ, এসএম মাহফুল হাসান হান্নান প্রমুখ। 
 
শ্রীপুরের সর্বস্তরের মানুষ এ কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন।
 
কেকে/এসএ
আরও সংবাদ   বিষয়:  শহীদ জিয়া   পানিসম্পদমন্ত্রী   চৌক্কার খাল  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

স্কুল ভর্তিতে থাকছে না লটারি : শিক্ষামন্ত্রী
আইসিটি সেক্টরে ১০ লক্ষ মানুষের কর্মসংস্থান করা হবে : ফকির মাহবুব
দাউদকান্দির গোয়ালমারী-জুরানপুর সড়কের গর্তে ‘মাছ চাষের’ ভাবনা এলাকাবাসীর
খাল খনন প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা : তথ্যমন্ত্রী
শ্বশুরের নির্দেশে ২৮ বছর ধরে ঈদ উপহার বিতরণ করছেন বিএনপি নেত্রী

সর্বাধিক পঠিত

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ
ঝড় ও ভারী বৃষ্টিতে মাদারগঞ্জে ফসলি জমির ব্যাপক ক্ষতি
মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার
লটারি বাদ দিয়ে আবার ভর্তি পরীক্ষায় ফিরছে সরকার
মৌলভীবাজারে কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close