সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
পীরগাছায় সরকারি রাস্তা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৪:৪৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের পীরগাছায় সরকারি রাস্তা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
সোমবার (২ মার্চ) দুপুরে কল্যাণী ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের নয়া নদীর পাড় নামক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নয়া নদীর পাড়ের একটি সরকারি রাস্তা দখল ও সেখানে স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সোমবার দুপুরে এক পক্ষ সেখানে নির্মাণকাজ শুরু করলে অপর পক্ষ বাধা দেয়। শুরুতে কথা কাটাকাটি হলেও এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
‎ 
‎সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ লাঠিসোটা, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে মুহূর্তের মধ্যে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় কল্যাণী এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। বন্ধ হয়ে যায় ওই এলাকার দোকানপাট।
 
‎হাসপাতালের সূত্র জানায়, আহতদের মধ্যে কয়েক জনের মাথা, হাত ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে কয়েক জনকে ছাড়পত্র দেওয়া হলেও গুরুতর আহতরা এখনও চিকিৎসাধীন।
‎খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রংপুর মেট্রোপলিটন পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক দফা লাঠিচার্জ করে এবং সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইদুল ইসলাম বলেন, ‘সরকারি রাস্তা দখলকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  পীরগাছা    রাস্তা দখল    সংঘর্ষ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close