শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
স্ত্রী-সন্তানকে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৬:০৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

স্ত্রী ও স্কুল পড়ুয়া সন্তানকে বাঁশের খুঁটির সাথে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগে সাহিদ শেখ (৪৫) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ মার্চ) রাতে উপজেলার মাঝারদিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
  
অভিযুক্ত সাহিদ শেখ ওই গ্রামের মো. আকুব্বর শেখের ছেলে।
   
অভিযোগ সূত্রে জানা যায়, মাঝারদিয়া গ্রামের সাহিদ শেখের ছেলে আশিক ও স্ত্রী জাহানারা বেগম তার মাদক ব্যবসা বাদ দিতে চাপ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে সাহিদ শেখ তার ছেলে ও স্ত্রীকে ঘরের খুঁটিতে বেঁধে মারধর ও নির্যাতন করে। 

এ ঘটনার পর আশিক ও তার মা পার্শ্ববর্তী গ্রামে এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নেয়। এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে সালথা থানায় একটি লিখিত অভিযোগ দেয় স্ত্রী জাহানারা বেগম। অভিযোগের পর থেকেই পুলিশ সাহিদ শেখকে গ্রেপ্তারের জন্য একাধিক স্থানে অভিযান চালায়।
 
সালথা থানার অফিসার ইনচার্জ মো. বাবলুর রহমান খান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাতে মাঝারদিয়া গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত সাহিদ শেখকে গ্রেপ্তার করা হয়েছে।’
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  নির্যাতন    অভিযোগ    গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close