শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামবাহী লরি      ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      
জাতীয়
ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৮:৩৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে আজ মঙ্গলবার থেকে ট্রেন ও দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যাত্রীদের মধ্যে টিকিট সংগ্রহের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে বাস কাউন্টারগুলোতেও ছিল বাড়তি ভিড়, যদিও অনেকেই অনলাইনেই টিকিট সংগ্রহে ঝুঁকছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এবার শতভাগ অগ্রিম টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। সার্ভারের ওপর অতিরিক্ত চাপ কমাতে অঞ্চলভিত্তিক ভিন্ন সময়ে টিকিট ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি হচ্ছে। যাত্রীরা ‘রেল সেবা’ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে সহজেই টিকিট সংগ্রহ করতে পারছেন।

তবে টিকিট ছাড়ার নির্ধারিত সময়ের আগেই অনেক যাত্রী অনলাইনে অপেক্ষায় থাকছেন, যাতে কাঙ্ক্ষিত ট্রেনের আসন নিশ্চিত করা যায়।

মঙ্গলবার (৩ মার্চ) থেকে বিক্রি হচ্ছে ১৩ মার্চের অগ্রিম টিকিট। পর্যায়ক্রমে ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ মার্চ যথাক্রমে ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চের যাত্রার টিকিট পাওয়া যাবে। ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে এবং চলবে ১৯ মার্চ পর্যন্ত। সে অনুযায়ী ২৩ থেকে ২৯ মার্চ পর্যন্ত যাত্রার টিকিট পর্যায়ক্রমে ছাড়া হবে। ফলে আগেভাগেই ঈদযাত্রা ও ফিরতি ভ্রমণের পরিকল্পনা করার সুযোগ পাচ্ছেন যাত্রীরা।

ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে ৫ জোড়া বিশেষ ট্রেনসহ মোট ২০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। পাশাপাশি পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪৭টি অতিরিক্ত মিটারগেজ কোচ সংযুক্ত করা হবে। রেলওয়ে জানিয়েছে, ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল থাকবে, যাতে যাত্রী পরিবহনে কোনো ঘাটতি না থাকে।

এ ছাড়া অনলাইনে টিকিট না পাওয়া যাত্রীদের কথা বিবেচনায় রেখে যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং বা আসনবিহীন টিকিট বিক্রি করা হবে। এতে হঠাৎ প্রয়োজনেও যাত্রীরা ট্রেনে ভ্রমণের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, ঈদকে কেন্দ্র করে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রিও আজ থেকে শুরু হয়েছে। ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যেকোনো দিনের অগ্রিম টিকিট যাত্রীরা কিনতে পারবেন। বাস কোম্পানিগুলো কাউন্টার ও অনলাইন দুই মাধ্যমেই টিকিট বিক্রি করছে। নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে যাত্রীরা নিজেদের পছন্দের বাস, সময় ও আসন নির্বাচন করে টিকিট সংগ্রহ করতে পারছেন।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ঈদযাত্রা   অগ্রিম   টিকিট  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close