শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
উখিয়ায় প্রবাসীর স্ত্রীকে ঘরে ঢুকে হত্যার অভিযোগ
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৯:৪১ এএম আপডেট: ০৩.০৩.২০২৬ ৩:৫৪ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়া উপজেলায় প্রবাসীর স্ত্রীকে ঘরে ঢুকে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (৩ মার্চ) পূর্ব মরিচ্যা মধুঘোনা খলার পাহাড়ে তার নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।

নিহত লালা বিবি (৩০) মালয়েশিয়া প্রবাসী আবদু শুক্কুরের স্ত্রী। 

পরিবার সূত্রে জানা যায়, সোমবার (৩ মার্চ) ভোররাত আনুমানিক ৩টার দিকে সেহেরি খাওয়ার সময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে এ ঘটনা ঘটায় বলে অভিযোগ রয়েছে। চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে এসে লালা বিবিকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাকে মৃত বলে নিশ্চিত করা হয়।

নিহতের স্বামীর বড় ভাই আবদুল আলম জানান, লালা বিবির গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা। 

তিনি আরও বলেন, পূর্ব থেকে চলমান জমি সংক্রান্ত বিরোধ রয়েছে এবং এ ঘটনার পেছনে সেই বিরোধের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে পরিবারের সন্দেহ।

এ বিষয়ে উখিয়া থানার ডিউটি অফিসার স্বদেশ বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহের পর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করবে বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close