শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
ভাইরাল ফুলের গাছ দেখতে দর্শনার্থীদের ভিড়, রক্ষায় সচেতনতামূলক উদ্যোগ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১০:৫৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার একটি ফুলের গাছ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর প্রতিদিন শতশত দর্শনার্থীর সমাগম ঘটছে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা গাছটি দেখতে দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন, যা এলাকাবাসীর মাঝে বাড়তি আনন্দ ও উৎসাহ সৃষ্টি করেছে।

গাছ ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে স্থানীয়দের উদ্যোগে গাছটির চারপাশে সুরক্ষামূলক বেড়া স্থাপন করা হয়েছে। পাশাপাশি রক্ষায় কয়েকটি সচেতনতামূলক বিলবোর্ডও বসানো হয়েছে। 

এ বিষয়ে জনতার বন্ধু ফাউন্ডেশনের সভাপতি শরীফ উদ্দীন বলেন, ‘গাছের চারপাশে বেড়া দেওয়া ছাড়াও পরিচ্ছন্নতা ও নিরাপত্তার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। পরিবেশ রক্ষায় আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।’

স্থানীয় বাসিন্দারা জানান, গাছটিতে ফুল ফুটলে দৃশ্যটি অত্যন্ত মনোরম হয়ে ওঠে। এ কারণে বিভিন্ন এলাকা থেকে মানুষ গাছটি দেখতে আসেন। এতে স্থানীয়দের মধ্যেও আনন্দ ও প্রাণচাঞ্চল্য বিরাজ করছে।

কামারগাঁও গ্রামের তরুণ সৈকত ও সজীব জানান, ফেসবুকে এই স্থানের ছবি ভাইরাল হলেও তারা আগে কখনো এখানে আসেননি। প্রথমবার এসে তারা বলেন, ছবির তুলনায় বাস্তবে জায়গাটি আরও বেশি সুন্দর।

পাশের ইউনিয়নের কয়েকজন যুবক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে গাছ ও প্রকৃতির ছবি দেখেই বন্ধুদের সঙ্গে এখানে ঘুরতে এসেছেন তারা।

এদিকে পাচুয়া গ্রামের যুবক তানভীর আহমেদ বলেন, ‘জনতার বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে গাছ ও পরিবেশ রক্ষায় নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই স্থান ও গাছটি রক্ষায় আমাদের সকলের এগিয়ে আসা উচিত।’

তিনি আরও বলেন, গাছের পাশ দিয়ে চলে যাওয়া কাঁচা রাস্তাটি পাকাকরণ করা হলে দর্শনার্থীদের যাতায়াত আরও সহজ হবে। গাছটি ভাইরাল হওয়ার ফলে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ আসছেন, এতে আশপাশের গ্রামের মানুষও বেশ উৎফুল্ল।

স্থানীয়রা আশা করছেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এই গাছ ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষিত থাকবে এবং ভবিষ্যতে এটি একটি পরিচিত দর্শনীয় স্থানে পরিণত হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close