রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৬১      আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে দুদক      স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে : শুভেন্দু      
আন্তর্জাতিক
ইরানে হামলার প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের ক্ষতি ৭৭৯ মিলিয়ন ডলার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১২:৩৩ পিএম
আনাদোলু থেকে সংগৃহীত ছবি

আনাদোলু থেকে সংগৃহীত ছবি

ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক আগ্রাসন শুরুর প্রথম ২৪ ঘণ্টায় আনুমানিক ৭৭৯ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। সংস্থাটি বিভিন্ন হিসাব ও উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করেছে। 

প্রতিবেদনে বলা হয়, এই ব্যয় ২০২৬ সালের যুক্তরাষ্ট্রের মোট প্রতিরক্ষা বাজেটের প্রায় শূন্য দশমিক এক শতাংশের সমান।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, অভিযানে বি-২ স্টেলথ বোমারু বিমান, এফ-২২, এফ-৩৫ ও এফ-১৬ যুদ্ধবিমান, এ-১০ আক্রমণ বিমান এবং ইএ-১৮জি ইলেকট্রনিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়। এছাড়া এমকিউ-৯ রিপার ড্রোন, পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী, গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার এবং প্যাট্রিয়ট ও থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও ব্যবহার করা হয়েছে।

সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, মিসৌরি অঙ্গরাজ্যের হোয়াইটম্যান বিমানঘাঁটি থেকে টানা উড্ডয়ন করে চারটি বি-২ স্টেলথ বোমারু বিমান দুই হাজার পাউন্ড ওজনের যৌথ নির্দেশিত বোমা ব্যবহার করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। কেবল বি-২ বিমানের উড্ডয়ন, রক্ষণাবেক্ষণ ও অস্ত্র ব্যবহারের খরচই আনুমানিক ৩০ দশমিক ২ মিলিয়ন ডলার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এছাড়া এফ-১৮, এফ-১৬, এফ-২২ ও এফ-৩৫ যুদ্ধবিমানের একাধিক মিশনে অংশগ্রহণের ব্যয় ধরা হয়েছে প্রায় ২৭১ দশমিক ৩৪ মিলিয়ন ডলার।

প্রতিবেদনে ব্যবহৃত ব্যয়ের হিসাব ২০২৫ ও ২০২৬ অর্থবছরের মার্কিন প্রতিরক্ষা বাজেট সংক্রান্ত তথ্যের ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: আনাদোলু

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close