শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১:০৯ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

কক্সবাজারে পুলিশের অভিযানে দুইটি দেশীয় তৈরি এলজি (পিস্তল) ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

সোমবার (২ মার্চ) বিকেলে কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ব্রিজ সংলগ্ন জেটিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

আটক মোহাম্মদ ওমর ফারুক (৩৬) উখিয়ার বালুখালী ক্যাম্প-৮২ এর বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে চৌফলদণ্ডী এলাকায় অভিযান চালানো হয়। 

তথ্য পাওয়া যায়, ওই এলাকায় অস্ত্রের একটি চালান পৌঁছাতে পারে। এ তথ্যের ভিত্তিতে পুলিশ চৌফলদণ্ডী ব্রিজ সংলগ্ন জেটিঘাটে অবস্থান নেয়।

তিনি আরও জানান, দুপুর ২টা থেকে মহেশখালী ১ নম্বর ঘাট থেকে আসা ড্রাম বোটের যাত্রীদের তল্লাশি করা হয়। বিকেল ৩টার দিকে সন্দেহভাজন হিসেবে মোহাম্মদ ওমর ফারুককে তল্লাশি করলে তার কোমরে বিশেষ কায়দায় গুঁজে রাখা অবস্থায় দুইটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস ও সম্ভাব্য নেটওয়ার্ক শনাক্তে তদন্ত অব্যাহত আছে।

অভিযানে ওসির সঙ্গে এসআই (নি.) সাগর দে, এসআই জয়নাল আবেদীন, এএসআই জয়দেব বড়ুয়া, এএসআই দিপন দেবনাথ, এএসআই আনোয়ারসহ পুলিশের একটি দল অংশ নেয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close