শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
করিম-বানু ফাউন্ডেশনের বিনামূল্যে ‘কুরআন ও নামাজ শিক্ষা’ কোর্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদ ও মাদরাসায় বয়স্ক, স্কুল, কলেজ ও আলিয়া মাদরাসায় পড়ুয়া ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে সহিহ শুদ্ধভাবে কুরআন ও নামাজ শিক্ষা কোর্স চালু করেছে করিম-বানু ফাউন্ডেশন।

করিম-বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন নিজস্ব অর্থায়নে জেনারেল শিক্ষিত ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে এই কুরআন ও নামাজ শিক্ষা কোর্স চালু করেন।

সোমবার (২ মার্চ) ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের দারুল উলূম মাদরাসায় করিম-বানু ফাউন্ডেশনের আয়োজনে বয়স্ক, স্কুল, কলেজ ও আলিয়া মাদরাসায় পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য কুরআন ও নামাজ শিক্ষা কোর্সের কেন্দ্র পরিদর্শন করেন ফাউন্ডেশনের সদস্য এইচ এম জোবায়ের হোসাইন, সাংবাদিক এস এম মাসুদ রানা ও দারুল উলূম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ইদ্রীস আলী।

এখানে বয়স্ক ও বিভিন্ন স্কুল, কলেজ এবং আলিয়া মাদরাসায় পড়ুয়া ৬০ জনের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

এছাড়াও ‘মানবতার পাশে—মানুষের কল্যাণে’ এই স্লোগানকে ধারণ করে করিম-বানু ফাউন্ডেশনের উদ্যোগে এ বছর সারাদেশে কয়েক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

করিম-বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন বলেন, “আমরা রমজান উপলক্ষে করিম-বানু ফাউন্ডেশনের পক্ষ থেকে বয়স্ক, স্কুল, কলেজ ও আলিয়া মাদরাসায় পড়ুয়া ছাত্র-ছাত্রীদের জন্য সহিহ শুদ্ধভাবে কুরআন ও নামাজ শেখার ব্যবস্থা করেছি। সেই সঙ্গে দেশব্যাপী অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে কয়েকশ অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  করিম-বানু ফাউন্ডেশন   কুরআন   নামাজ শিক্ষা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close