শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
নারায়ণগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১:৪৭ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (২ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড ও ঢাকার ডেমরা থানার সারুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার নবারটেক এলাকার মৃত সোবহানের পুত্র নূরু মিয়া (৬৭) ও একই এলাকার নুরু মিয়ার ছেলে ফালান (৫০)। তবে মুল অভিযুক্ত ছানোয়ার এখনও গ্রেপ্তার হয়নি।

গ্রেপ্তারকৃতা নুরু ও ফালান যথাক্রমে মামলার ২ ও ৪নং এজাহানামীয় আসামি।

র‍্যাব জানায়, ধর্ষিতা বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর (১৩) বাবা পেশায় একজন কৃষক। আসামিরা পূর্ব পরিচিত একই এলাকার বাসিন্দা। গত ১৪ ফেব্রুয়ারি সকালে অভিযুক্ত আসামি ছানোয়ার ভিকটিমকে নগদ টাকার প্রলোভন দেখিয়ে তার বসতঘরে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনা কাউকে প্রকাশ না করার জন্য হুমকিও দেয়। কিন্তু ঘটনার দুইদিন পরে ধর্ষিতা কিশোরী অসুস্থ হয়ে পড়ে। এরপর ঘটনা জানাজানি হয়ে যায়।

পরে ঘটনার ১১ দিন পর কিশোরীর বাবা রূপগঞ্জ থানা একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close