রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      
দেশজুড়ে
মানিকগঞ্জে আইডি কার্ড বহাল ও লাইসেন্সের দাবিতে মানববন্ধন
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৩:৩৩ পিএম আপডেট: ০৩.০৩.২০২৬ ৩:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জে সরকার অনুমোদিত খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিতের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সার ব্যবসায়ীরা। আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং টি.ও লাইসেন্স প্রদানসহ বিভিন্ন দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।

মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১২টার দিকে শহরের প্রধান ডাকঘরের সামনে মানববন্ধনের আয়োজন করে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ, মানিকগঞ্জ জেলা শাখা।

মানববন্ধনে বক্তারা বলেন, “সনদ স্থগিত থাকায় জেলার খুচরা সার বিক্রেতারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। দ্রুত সনদ পুনরায় চালু না হলে ডিলার ও বিক্রেতারা মারাত্মক অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বেন।”

তাদের দাবি, অনেক বিক্রেতার কাছে কৃষকদের বকেয়া অর্থ রয়েছে। সনদ কার্যকর না থাকলে সেই পাওনা আদায় করাও কঠিন হয়ে পড়বে। এতে ব্যবসায়িক স্থবিরতা তৈরি হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

বক্তারা আরও জানান, এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে সার সরবরাহ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে, যা কৃষি উৎপাদনেও প্রভাব ফেলবে। তাই দ্রুত সনদ চালু করে স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

এ সময় সার বিক্রেতারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে সমস্যার সমাধানের জোর দাবি জানান।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   দাবি   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close