শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
রাজনীতি
জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হলেন আরমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৩:৪৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা-১৪ আসনের সাংসদ মীর আহমদ বিন কাসেম আরমান।

সোমবার (২ মার্চ) দিবাগত রাতে আরমানের মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পোস্টে জানানো হয়, নবনিযুক্ত এই উপদেষ্টা এখন থেকে দলের আন্তর্জাতিক সম্পর্ক ও পররাষ্ট্র সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। ঢাকা-১৪ আসনের সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর এবার দলীয় আমিরের উপদেষ্টা হিসেবে তাকে এই নতুন দায়িত্ব দেওয়া হলো।
 
আরমান দলীয় আমিরের পক্ষ থেকে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে ভূষিত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার এই নিয়োগে সামাজিক যোগাযোগমাধ্যমে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জামায়াত আমির   পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা   আরমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close