বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
শিরোনাম: গণঅভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে আ. লীগের আপত্তি, পাল্টা জবাব জাতিসংঘের      দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে মেতেছে একটি দল : মির্জা ফখরুল      মায়ের গলিত লাশ উদ্ধার : যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার      আইএমএফের কাছে নতুন ঋণ সহায়তা চেয়েছে বাংলাদেশ      বাজেটের আগে বিদ্যুতের মূল্যবৃদ্ধি স্বেচ্ছাচারী, সাইফুল হকের ক্ষোভ      যারা মুক্তিযোদ্ধাদের অসম্মান করবে, তাদের বাসস্থান হবে পাকিস্তান : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী      হাম ও হামের উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল       
দেশজুড়ে
কিশোরগঞ্জে এবার ছাত্রদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৪:০৭ পিএম
অভিযুক্ত ছাত্রদল নেতা লুৎফর রহমান পরশ। ছবি: প্রতিনিধি

অভিযুক্ত ছাত্রদল নেতা লুৎফর রহমান পরশ। ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে যুবদল নেতার পরে এবার ছাত্রদলের এক নেতার ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনা জেলা বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

অভিযুক্ত ছাত্রদল নেতা লুৎফর রহমান পরশ কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের কোর্ট অফিসের সাবেক মুহরি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় ১৬ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা যায়, খালি গায়ে, লুঙ্গি পরে একটি রুমে বসে ইয়াবা সেবন করছেন লুৎফর রহমান পরশ। এ সময় তার মুখে ইয়াবা সেবনের পাইপ। তার বাম হাতে একটি ফুয়েল পেপার এবং ডান হাতে একটি গ্যাসলাইট। মুখে চিকন পাইপের মতো কিছু একটি বস্তু দুই ঠোঁট দিয়ে চেপে ধরে ধোঁয়া টানতে দেখা যায় তাকে। ফুয়েল পেপারের নিচে গ্যাসলাইটের আগুন দিয়ে উপরে রাখা বস্তুটি হিট করে ধোঁয়া গ্রহণের পুরো প্রক্রিয়াটি ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায়। 

এ সময় তার সঙ্গে আরও কয়েকজন ইয়াবাসেবী ছিলেন। তাদের মধ্যে কেউ একজন ভিডিও ধারণ করেন। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

ইয়াবা সেবনের পাশাপাশি এলাকায়ও ইয়াবা ব্যবসা করার অভিযোগও রয়েছে ছাত্রদল নেতা লুৎফর রহমান পরশের বিরুদ্ধে ।

এ বিষয়ে জানতে চাইলে লুৎফর রহমান পরশ বলেন, ‘বেশ কিছু দিন আগে আমার এমন একটা ঘটনা ঘটেছিল। তবে এখন এমন ঘটনার বিষয়ে আমার জানা নেই।’

এ বিষয়ে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ আল মোস্তফা খোলা কাগজকে বলেন, ‘আসলে আমি দেখিনি, জানিও না। আর এখন তো আমাদের কমিটি নাই। তাই কিছু বলতে পারছি না।’

এর আগে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রায়হান গন্ধী আলীর ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দল থেকে তাকে বহিষ্কার করা হয়।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   ছাত্রদল নেতা   ভিডিও ভাইরাল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close