রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      
দেশজুড়ে
কামরাঙ্গীরচরে এমপি হামিদুর রহমানের পক্ষে ঈদ উপহার বিতরণ
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৫:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর কামরাঙ্গীরচরে ঢাকা-৭ আসনের নবনির্বাচিত সাংসদ হামিদুর রহমান হামিদের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

সোমবার (২ মার্চ) বিকালে কামরাঙ্গীরচরের আশ্রাফাবাদ উচ্চবিদ্যালয় মাঠে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

কামরাঙ্গীরচর থানা যুবদল ও ছাত্রদলের আয়োজনে প্রায় এক হাজার দুস্থ অসহায় মানুষের হাতে ঈদ উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি হামিদুর রহমান হামিদ।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদ উল্লাহ মাহমুদের পরিচালনায় এবং কামরাঙ্গীরচর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দীন নাসিরের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন মনির, কামরাঙ্গীরচর থানা বিএনপির আহ্বায়ক মো. নাঈম, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমএ গাফফার, কামরাঙ্গীরচর থানা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির, কামরাঙ্গীরচর থানা যুবদলের সদস্য সচিব সোহেল আরমান, কামরাঙ্গীরচর থানা ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন মাসুম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদ আনন্দ সবার মাঝে ভাগ করে দেওয়ার লক্ষ্যেই এসব উপহার বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কামরাঙ্গীরচর   এমপি হামিদুর রহমান   ঈদ উপহার বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close