মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
অসহায় পরিবারের মাঝে একতা সমাজকল্যাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৬:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের কমলঞ্জে অসহায়, দুস্থ ও কর্মহীন দুইশ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে একতা সমাজকল্যাণ পরিষদ, কমলগঞ্জ। 

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করা হয়। 

সংগঠনের সভাপতি হিফজুর রহমান ফাহাদের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. মোহিন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এ এম জুয়েল মাদানীসহ কার্যকরি কমিটির নির্বাহী দায়িত্বশীল ও সদস্যরা। 

সংগঠন সূত্রে জানা গেছে, বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল সয়াবিন তেল এক লিটার, ছোলা দুই কেজি, খেজুর এক কেজি, মুড়ি এক কেজি, পেঁয়াজ এক কেজি, ডাল এক কেজি, চিনি এক কেজিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। 

সংগঠনের সভাপতি সভাপতি হিফজুর রহমান ফাহাদ বলেন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে ২০২১ সালে একতা সমাজকল্যাণ সংগঠনটি যাত্রাা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছরই আমরা অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এছাড়া ধর্মীয়, মানবকল্যাণসহ সামাজিক নানা কার্যক্রম আমরা অব্যাহত রেখে চলেছি। আমাদের মহতী উদ্যোগ বাস্তবায়নে প্রবাসীসহ সংগঠনের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। 

সংগঠনের উপদেষ্টা এ এম জুয়েল মাদানী বলেন, “কমলগঞ্জের একঝাঁক তারুণ্যের সংগঠন একতা সমাজ কল্যাণ পরিষদ। শুধু প্রতি বছর রমজানে গরিব-দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণের মধ্যেই এই সংগঠনের কাজ সীমাবদ্ধ নয়। বছরজুড়েই একতা সংগঠনের দ্বীনি এবং সামাজিক নানা ধরণের কার্যক্রম চোখে পড়ে।”

কেকে/এজে



আরও সংবাদ   বিষয়:  একতা সমাজকল্যাণ পরিষদ   ইফতার সামগ্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close