শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
গজারিয়ায় সাহারা ট্রেডিংয়ের ড্রেজার সরানোর নির্দেশ ইউএনওর
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৭:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

​মুন্সীগঞ্জের গজারিয়ায় শিল্প-কারখানা নির্মাণের নামে ‘সাহারা ট্রেডিং লিমিটেড’ কর্তৃক তিন ফসলি জমিতে অবৈধভাবে বালু ভরাটের প্রমাণ পেয়েছে উপজেলা প্রশাসন। শিল্প প্রতিষ্ঠানটির বালু ভরাট কার্যক্রম বন্ধসহ এক ঘণ্টার মধ্যে ড্রেজার সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলার চর বাউশিয়া বড়কান্দিতে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি এ নির্দেশ দেন।

কৃষি জমিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বালু ভরাটের সত্যতা পাওয়ায় মাহমুদুল হাসান তাৎক্ষণিক কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।

মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, ‘কৃষি জমিতে রাজস্ব কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বালু ভরাট সম্পূর্ণ আইনবহির্ভূত। কয়েকজন ভুক্তভোগী মৌখিকভাবে অভিযোগ করেছেন যে, তাদের জমি না কিনেই জোরপূর্বক দখল করা হয়েছে। এছাড়া সরকারি খাস জমি দখলেরও অভিযোগ রয়েছে।’

‘বিষয়টি যাচাইয়ের জন্য ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও সার্ভেয়ারকে নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত বালু ভরাটের সরঞ্জাম সরিয়ে নিতে বলা হয়েছে এবং পুরো বিষয়টি আমরা নিবিড় পর্যবেক্ষণে রাখছি। অনিয়ম পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   সাহারা ট্রেডিং   ড্রেজার সরানোর নির্দেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close