শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
শালিখায় ব্যবসায়ী হরষিত সাহার ওপর দুর্বৃত্তদের হামলা
শালিখা (​মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৮:৪৬ পিএম
হরষিত সাহা

হরষিত সাহা

মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া বাজারের মুদি ব্যবসায়ী হরষিত সাহাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (৩ মার্চ) ভোরে আড়পাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। 

হরষিত সাহা বর্তমানে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​পারিবার ও স্থানীয়  সূত্রে জানা গেছে, হরষিত সাহা প্রতিদিনের মতো আজ ভোরেও বাড়ি থেকে হাঁটতে বের হয়েছিলেন। পথিমধ্যে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত হঠাৎ করে তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। 

​শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু সাইদ বলেন, ‘হামলার ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

​হরষিত সাহার ওপর এমন হামলায় আড়পাড়া বাজারের ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এদিকে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শালিখায   ব্যবসায়ী হরষিত সাহা   দুর্বৃত্তদের হামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close