সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
সোনারগাঁয়ে অবৈধ স্থাপনা সরাতে দুই দিনের আলটিমেটাম এমপি মান্নানের
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৯:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঈদুল ফিতরকে সামনে রেখে যানজট নিরসনে কঠোর অবস্থানে গেলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নান। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা দুই দিনের মধ্যে সরিয়ে নিতে আলটিমেটাম দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সরেজমিন পরিদর্শনে গিয়ে তিনি এ আলটিমেটাম দেন।

এ সময় আজহারুল মান্নান বলেন, ‘ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়। এমন পরিস্থিতিতে ফুটপাত ও সড়কের পাশ দখল করে ব্যবসায় পরিচালনা করলে পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়।’

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা, নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ। 

আজহারুল ইসলাম আরও বলেন, ‘মোগরাপাড়া চৌরাস্তাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রতিদিন হাজার হাজার যানবাহন এই পথ দিয়ে চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট বসানো হয়েছে।’

‘এতে পথচারীরা বাধ্য হয়ে সড়কে নেমে চলাচল করছেন, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। ঈদ সামনে রেখে কোনোভাবেই বিশৃঙ্খলা সহ্য করা হবে না। দুই দিনের মধ্যে স্বেচ্ছায় দখল সরিয়ে নিতে হবে, অন্যথায় প্রশাসন আইনগত ব্যবস্থা নেবে।’

তিনি বলেন, ‘জনস্বার্থে নেওয়া এ সিদ্ধান্ত বাস্তবায়নে সওজ ও উপজেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত নজরদারি থাকবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সোনারগাঁ   অবৈধ স্থাপনা   আলটিমেটাম   এমপি মান্নানের  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close