শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
বিকেএমইএ সভাপতিকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় এমপি অবরুদ্ধ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১০:২৭ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইফতার অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় স্থানীয় সাংসদ আব্দুল্লাহ আল আমিনকে অবরুদ্ধ করেছে তার অনুসারীরা। প্রায় দুই ঘন্টা অবরুদ্ধ থাকার পর আইনশৃঙ্খলা বাহিনী তাকে উদ্ধার করে।

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় জামায়াতে ইসলামীর পেশাজীবী সংগঠনের ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে। পরে সাংসদ আব্দুল্লাহ আল আমিনকে ঘেরাও করে বিক্ষোভ করে হাতেমের অনুসারীরা।

জানা যায়, জামায়াতের আয়োজিত ইফতারে অতিথি হিসেবে দাওয়াত পান সাংসদ আব্দুল্লাহ আল আমিন ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। তবে হাতেমকে উপস্থিত দেখে স্টেজে বসেননি আল আমিন। বক্তব্যে আল আমিন বলেন, ‘আমি ফ্যাসিস্টের দোসরের সাথে এক মঞ্চে বসব না।’

এর পরপরই হাতেম উঠে যায় এবং তার অনুসারীরা অনুষ্ঠানস্থল ঘেরাও করে বিক্ষোভ করে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, “ইফতার মাহফিলে বিকেএমইএর সভাপতি হাতেমকে ফ্যাসিস্টদের দোসর বলায় তার সমর্থকরা সাংসদকে ঘেরাও করে। এসময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সাথে কথা বলি। পরে রাত ৮টায় সংসদ সদস্য আল আমিনকে উদ্ধার করি।”

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  বিকেএমইএ সভাপতি   ফ্যাসিস্টের দোসর   এমপি অবরুদ্ধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close