সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে যুবক হত্যায় গ্রেপ্তার তিন
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১০:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে তারেক আহমদ (২২) হত্যা মামলার পলাতক তিন আসামিকে চট্টগ্রাম সিটির খুলশি থানাধীন মতিঝর্ণা কলোনী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অভিযানে তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) অরূপ সরকার, সহকারী উপপরিদর্শক (এএসআই) (নিরস্ত্র) মো. জাহাঙ্গীর আলম, কনস্টেবল মো. মিলাদ আহমদ, জেলা গোয়েন্দা শাখার এসআই আহলাদ ইবনে জামিল আহমদ অংশ নেন।

গ্রেপ্তারকৃতরা হলেন মেহেদী হাসান আতিক (২২), সবুজ মিয়া (২৬) ও ৩) রিয়াদ মিয়া (২১)।

গত ২৫ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টার দিকে রাজনগর সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামে তারেক আহমদ হত্যাকাণ্ড সংঘটিত ঘটে। নিহত তারেক আহমদ একই গ্রামের গাজী মিয়ার ছেলে।

থানা সূত্রে জানা যায়, বিকালে গ্রামের বালিদীঘির পাড়ের দক্ষিণ পাশে কয়েকজন যুবক ক্রিকেট খেলছিলেন। এ সময় তারেক আহমদের সঙ্গে তার প্রতিবেশী আতিক আহমদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আতিক ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তারেকের হাত, উরু ও পায়ে উপর্যুপরি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভিকটিমের বড়বোন সেলিনা জান্নাত সুমার অভিযোগের প্রেক্ষিতে গত ২৬ ফেব্রুয়ারি রাজনগর থানায় হত্যা মামলা রুজু করা হয়।

রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, ‘সোমবার দুপুরে গ্রেপ্তাতারকৃত তিনজনকে রাজনগর থানায় আনা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র (চাকু) উদ্ধারের অভিযান চলছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাজনগর   ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্ব   যুবক হত্যা   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close