শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সীতাকুণ্ডে শিশু ইরা হত্যার প্রতিবাদে বিক্ষোভ
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১০:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ইকো পার্ক এলাকায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু জান্নাতুল ইরা মনির (৭) উপর সংঘটিত নির্মম নির্যাতন ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড পৌরসভা এ কর্মসূচির আয়োজন করে।

উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি মু. মিছবাহুল আলম রাসেলের পরিচালনায় ও উপজেলা আমীর মিজানুর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন জামায়াতের সীতাকুণ্ড উপজেলা সেক্রেটারি মো. তাহের, সহকারী সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী প্রমুখ।

উপস্থিত ছিলেন উপজেলা মিডিয়া সম্পাদক ও সাবেক শ্রমিক নেতা আবুল হোসাইন, ছাত্রশিবির সীতাকুণ্ড উপজেলা সভাপতি আশরাফ উদ্দিন, উত্তর সভাপতি আব্দুর রহমান, উপজেলা জামায়াতের সাবেক আমীর তাওহীদুল হক চৌধুরী, চার নম্বর মুরাদপুর ইউনিয়ন আমীর শহীদুল ইসলাম, ছাত্রশক্তির উপজেলা আহ্বায়ক মো. আসাদ, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাহমুদুর রহমান জুয়েল, সাবেক ওয়ার্ড কমিশনার রেহান উদ্দিন প্রমুখ।

বক্তারা দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে এমন নৃশংস ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সীতাকুণ্ড   শিশু ইরা হত্যা   বিক্ষোভ মিছিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close