সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      
দেশজুড়ে
উখিয়ায় সেহেরির সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা
মুসলিম উদ্দিন, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১০:৫৮ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া এলাকায় সেহেরির সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। 

রোববার (৩ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পূর্ব মরিচ্যা মধুঘোনা খলার পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লালা বিবি (৩০) মালয়েশিয়া প্রবাসী আবদু শুক্কুরের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ৩টার দিকে পূর্ব মরিচ্যা মধুঘোনা খলার পাহাড়ে অবস্থিত নিজ বসতঘরে সেহেরি খাওয়ার সময় দুর্বৃত্তরা ঢুকে। এ সময় চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে এসে লালা বিবিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। 

নিহতের স্বামীর বড় ভাই আবদুল আলম অভিযোগ করেন, লালা বিবির গলায় ও মাথায় আঘাতের স্পষ্ট চিহ্ন ছিল। 

তাকে শ্বাসরোধ ও শারীরিক নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা। 

আবদুল আলম দাবি করেন, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। 

দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল এবং এ ঘটনার পেছনে সেই বিরোধের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে পরিবারের সন্দেহ।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহম্মদ বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।’

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার আলামত পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’

নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।

ময়নাতদন্ত শেষে মঙ্গলবার ইফতারের পর জানাজা সম্পন্ন করে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  উখিয়া   সেহেরির সময়   প্রবাসীর স্ত্রী   ধর্ষণ   হত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close