রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
ইসরায়েলে হামলার অপরাধে লেবাননে ১২ হিজবুল্লাহ যোদ্ধা আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৯:৩৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লেবাননের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ও ড্রোন ছোড়ার অপরাধে লেবাননের সেনাবাহিনী ১২ জন হিজবুল্লাহ যোদ্ধাকে আটক করেছে। খবর আল জাজিরার।

লেবানিজ ব্রডকাস্টিং করপোরেশন জানিয়েছে, একটি তল্লাশিচৌকিতে ওই ১২ হিজবুল্লাহ সদস্যকে সেনাবাহিনী আটক করে। তবে, এ বিষয়ে তারা বিস্তারিত কিছু বলেনি।

এ ব্যাপারে হিজবুল্লার পক্ষ থেকেও তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।

অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে লেবাননের আল-জাদীদ টিভি বলেছে, সামরিক আদালতের সরকারি কমিশনার বিচারক ক্লড ঘানেম রকেট ও ড্রোন ছোড়া এই হিজবুল্লাহ সদস্যদের আটকের আদেশ দেন।

এরপর, লেবানিজ সেনাবাহিনী সিদন জেলায় দক্ষিণ লেবানন থেকে আসা যানবাহন তল্লাশির জন্য একটি চৌকি স্থাপন করে এবং সিদনের আওয়ালি তল্লাশিচৌকিতে কড়াকড়ি আরোপ করে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ইসরায়েল   হামলা   হিজবুল্লাহ যোদ্ধা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close