রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
ঈশ্বরগঞ্জে দুই হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৯:৫২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়।

মঙ্গলবার (৩ মার্চ) ঈশ্বরগঞ্জ বাজার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের সোনালী ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. আজিজুল মিয়া (২২) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কৃষ্টপুর পাটগুদাম নিউ কলোনী এলাকার হানিফ মিয়ার ছেলে।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্দেহভাজন এক যুবককে তল্লাশি করা হলে তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়। অভিযান চলাকালে তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহন ও ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও জানান, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য বিক্রি ও সরবরাহের অভিযোগের ভিত্তিতে নজরদারি চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ ঘটনায় উপ-পরিদর্শক আজগর আলী বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। 

স্থানীয়রা মাদকবিরোধী এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং এলাকায় মাদক নির্মূলে প্রশাসনের আরও কঠোর ভূমিকা কামনা করেছেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close