শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
বুড়িচংয়ে মধ্যরাতে অভিযান ইউএনও’র
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১০:২২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে উপজেলা প্রশাসন।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ মার্চ) গভীর রাতে বিশেষ অভিযান চালানো হয়।

মধ্যরাতে বুড়িচং পৌরসভার হরিপুর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন। এ সময় খোদাইধূলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়া যায়।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটা শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে থাকা মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর মেশিন বিকল করে দেওয়া হয়, যাতে পুনরায় অবৈধ কার্যক্রম চালানো না যায়।

অভিযানে বুড়িচং থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন জানান, বুড়িচং উপজেলায় অবৈধ মাটি কাটা কোনোভাবেই সহ্য করা হবে না। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close