শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
কালাইয়ে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১১:৫৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলায় অবৈধভাবে পুকুর খনন করে মাটি বিক্রি ও বালু উত্তোলনের দায়ে রাশেদুল ইসলাম নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ মার্চ) বিকাল আনুমানিক ৫টার দিকে উপজেলার শিবসুমদ্র গ্রামের তেলিপুকুরে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা।

দণ্ডপ্রাপ্ত রাশেদুল ইসলাম (৩৫) উপজেলার বিয়ালা গ্রামের বাবলু মিয়ার ছেলে।

জানা গেছে, অনুমতি ছাড়াই পুকুর খনন করে মাটি বিক্রি এবং বালু উত্তোলনের অভিযোগে রাশেদুল ইসলামের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ১,০০,০০০ (এক লাখ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযোগ রয়েছে, গত দুই মাস ধরে তিনি অনুমোদন ছাড়াই পুকুরের মাটি কেটে বিক্রি ও বালু উত্তোলন করে আসছিলেন। এতে পরিবেশের ক্ষতির পাশাপাশি স্থানীয় রাস্তাঘাটেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান এলাকাবাসী।

এ বিষয়ে ইউএনও শামীম আরা বলেন, ‘অবৈধভাবে পুকুরের মাটি কেটে বিক্রি ও বালু উত্তোলনের অপরাধে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close