সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে : ফজলুর রহমান
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১২:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, মনটা আজকে ভালো নাই। আজকে এখানে মিটিং করতে এসে তার চেহারাটা দেখতে পাচ্ছি না, এটা আমার জন্য একটা কষ্টের ব্যাপার। সেই চেহারাটা হলো জাহিদুল আলম জাহাঙ্গীরের। 

মঙ্গলবার (৩ মার্চ) বিকালে মিঠামইন অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, একটা ভুলের কারণে জীবনের সবকিছু শেষ হয়ে যায় না। নিশ্চিত সে একটা ভুল করেছে তা না হলে দল এ ধরনের সিদ্ধান্ত নেবে কেনো? তারপরেও আমি বলবো যথেষ্ট হয়েছে। আমরা সবাই মিলে তাকে আবার নিয়ে আসবো। এটা আপনারা নিশ্চিত থাকুন। একদিনেই একটা মানুষের সব কিছু শেষ হয়ে যায় না। সে আবার আসবে রাজনীতি করবে, ভুল করেছে ভুলের শাস্তিও হবে। সেটা আমি অস্বীকার করি না। 

তিনি আরও বলেন, আমি দলের বিপরীতে যাইতে চাই না। কিন্তু জাহাঙ্গীর ফিরে আসুক এটা আমি চাই। জাহাঙ্গীর আসলে এখানে থাকলে আমি আনন্দে চিত্তে কথা বলতে পারতাম। আমার একটা ছেলেকে জেলখানায় রেখে, সে আরও অসুস্থ, স্টোক করেছে সেই স্টোকের রোগী সে জেলখানায় আছে এটা ভাবতেও আমার কষ্ট লাগে। আমি আপনাদেরকে বলি জাহাঙ্গীরের জন্য দোয়া করবেন এবং সবাই মিলে চেষ্টা করবেন সে যেন বের হয়ে আসে। 

বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট ফজলুর রহমানের সহধর্মিণী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার এসএম আব্দুল্লাহ, মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী, উপজেলা বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন রোধে রোপণ করা ২০টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগে উঠে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে। এ অভিযোগে ঘটনায় গত ২৪ ফেব্রুয়ারি মিঠামইন উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বাদী হয়ে মিঠামইন থানায় একটি মামলা দায়ের করেন। একই দিন বিকালে কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকা থেকে জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এর আগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দলের প্রাথমিক সদস্যসহ তার সকল পদ স্থগিত করা হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। বর্তমানে তিনি জেলহাজতে আছেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close