সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
মাদারগঞ্জে ব্রিজের দুই পাশে নেই রেলিং, ঝুঁকিতে চলছে যানবাহন
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কাটাখালী বিলের ওপর নির্মিত ব্রিজটির দুই পাশের রেলিং দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে। রেলিংয়ের নির্মাণকাজে ব্যবহৃত লোহার রডগুলোও ইতোমধ্যে চুরি হয়ে গেছে। ফলে রেলিংবিহীন ব্রিজ দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। তবে এখনো সংস্কারের দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া, কোয়ালীকান্দি, পাকরুলসহ ইসলামপুর ও মেলান্দহ উপজেলার আরও ৭-৮টি গ্রামের প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৭-৯৮ অর্থবছরে কাটাখালী বিলের ওপর ব্রিজটি নির্মাণ করে এলজিইডি।

কোয়ালীকান্দি গ্রামের বাসিন্দা বারিক আকন্দ বলেন, ‘গত ৬ থেকে ৭ বছর ধরে ব্রিজের রেলিং ভাঙতে শুরু করে। প্রথমে এক পাশের রেলিং ভেঙে পড়ে। কয়েক মাসের মধ্যে অন্য পাশের রেলিংও ভেঙে যায়। দীর্ঘদিন পড়ে থাকার কারণে রডগুলো চুরি হয়ে গেছে। আমরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছি। দ্রুত সংস্কার করা প্রয়োজন।’

তেঘরিয়া এলাকার ভ্যানচালক লুৎফর রহমান বলেন, ‘ব্রিজের ওপর রেলিং না থাকায় খুবই ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। বিশেষ করে রাতে আরও বেশি ভয় লাগে। সরকারের কাছে দ্রুত রেলিং সংস্কারের দাবি জানাচ্ছি।’

স্থানীয় ইউপি সদস্য জগলুল হক রিমু বলেন, ‘কাটাখালী বিলের ওপর নির্মিত ব্রিজটির রেলিং ভেঙে যাওয়ায় মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ; এটি দিয়ে অন্তত ১০টি এলাকার প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষ নিয়মিত যাতায়াত করে। দ্রুত ব্রিজটির সংস্কার অথবা নতুন করে নির্মাণের দাবি জানান তিনি।’

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, ‘রেলিংবিহীন ব্রিজটি সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স্থানীয়দের দাবি, সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত ব্রিজটির সংস্কার বা নতুন করে রেলিং নির্মাণের কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close