শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
টঙ্গীবাড়িতে সরকারি সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও বাজার সংলগ্ন ইউনিয়ন ভূমি অফিসের সামনে প্রায় ১০০ মিটার আরসিসি সড়ক ঢালাই কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, নির্ধারিত মান বজায় না রেখে কাজ করায় সড়কটির স্থায়িত্ব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, ঢালাই কাজ প্রায় শেষ পর্যায়ে। মাত্র এক জালি কাজ বাকি রয়েছে। তবে কাজের মান নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, প্রতি ব্যাগ সিমেন্টে ছয় ভাগ খোয়া ব্যবহারের কথা থাকলেও সেখানে আট ভাগ খোয়া দেওয়া হচ্ছে। ব্যবহৃত খোয়াও নিম্নমানের বলে দাবি করেন তারা। এছাড়া সাদা ভরাট বালুর সঙ্গে সিলেকশন বালু মেশানোর নিয়ম থাকলেও সিলেকশন বালু ছাড়া ঢালাই কাজ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসী বাধা দিলে আংশিক সংশোধন করা হলেও পরে আবারও নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ চালানো হয় বলে দাবি করেন তারা।

১০ লাখ টাকা বরাদ্দে কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান জিহাদ এন্টারপ্রাইজ।

অভিযোগ রয়েছে, নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রতিবাদ করায় ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষ থেকে কয়েকজনকে চাঁদাবাজির মামলা দেওয়ার হুমকিও দেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের বিরুদ্ধে। 

নির্মাণকাজের বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার মহিউদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, কাজের সময় কিছু সমস্যা হয়েছিল, পরে তা সমাধান করা হয়েছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  টঙ্গীবাড়ি   সড়ক   সামগ্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close