সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
কর্মকর্তা ও কর্মচারীদের আগেই তালাবদ্ধ অফিসে ভূমি প্রতিমন্ত্রী
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ২:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঘড়ির কাঁটায় সকাল ৯টা। ভূমি অফিস তালাবদ্ধ। ঠিক দরজার পাশে বসে রয়েছেন খোদ ভূমি প্রতিমন্ত্রী। তখনও কর্মকর্তা ও কর্মচারীদের কেউ অফিসে এসে পৌঁছেননি। তাদের অপেক্ষায় আধঘণ্টা বাইরে বসে রইলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

ঠিক সিনেমার দৃশ্যের মতোই মঙ্গলবার (৪ মার্চ) সকালে এমন ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে।

কাউকে না জানিয়ে ভূমি অফিস পরিদর্শনে এসে কর্মকর্তা ও কর্মচারীদের চমকে দিয়েছেন প্রতিমন্ত্রী। বাইরে ৩০ মিনিট অপেক্ষার পর একজন এসে কার্যালয়ের তালা খুলে দিলে তিনি ভেতরে প্রবেশ করেন।

পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের সহকারী কর্মকর্তা নায়েব নাছির উদ্দিনকে নিয়ে বিভিন্ন নথিপত্র পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সারা বাংলাদেশের প্রত্যেক ভূমি অফিস প্রশ্নবিদ্ধ রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এসব খতিয়ে দেখা হচ্ছে। আইন ও বিধি অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল জানান, ইউনিয়ন ভূমি অফিসের নায়েব নাসির উদ্দিন এসেছেন সকাল পৌনে ১০টায়। সহকারী নায়েব ওমর ফারুক এসেছেন ১০টায়। নির্দিষ্ট সময়ে অফিসে না আসায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে প্রতিমন্ত্রী আসার খবরে সেবাগ্রহীতারা এসে ভিড় জমান এবং তাদের জমে থাকা নানা অভিযোগের কথা জানান। তিনি সেসব অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   কর্মচারী   ভূমি প্রতিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close