শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
জয়পুরহাট পৌরসভার শ্রমিক কর্মচারীদের কর্মবিরতি
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ২:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চার দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন জয়পুরহাট পৌরসভার শ্রমিক কর্মচারীরা। 

বুধবার (৪ মার্চ) সকাল থেকে কাজে না গিয়ে জয়পুরহাট পৌরসভার সামনে তারা এ কর্মসুচি পালন করে। এতে পৌরসভার বিভিন্ন শাখার দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক ও কর্মচারীরা অংশ নেন। এসময় সড়কের উপর শুয়ে পড়েন অনেকে।

এসময় বক্তব্য রাখেন, জয়পুরহাট পৌরসভা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মহন চন্দ্র দাস, সহ-সভাপতি সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাত হোসেনসহ অন্যান্য শ্রমিকরা।

মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের দিন আড়াই শতাধিক শ্রমিক-কর্মচারীদের হাজিরা বেতন দেয়নি পৌর কর্তৃপক্ষ। ভোটের দিনের বেতনের টাকা পরিশোধসহ বর্তমান ৩৭৫ টাকা হাজিরা থেকে বৃদ্ধি করে ৫৫০ টাকা নির্ধারণ করতে হবে। এছাড়া কোনো শ্রমিক মৃত্যুবরণ করলে তার পরিবারকে পৌরসভার পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান এবং উৎসব ভাতা বৃদ্ধি করতে হবে। এসব দাবিগুলো না মানা হলে এই কর্মসুচি অব্যাহত থাকবে।’ 

উল্লেখ্য, জয়পুরহাট পৌরসভায় দৈনিক মজুরিতে ২৬৩ জন কর্মচারী কর্মরত আছেন।

কেকে/বি 



আরও সংবাদ   বিষয়:  জয়পুরহাট   শ্রমিক   কর্মবিরতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close