শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
মানিকগঞ্জে ভোক্তা অধিদপ্তর
নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি, জরিমানা
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৩:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ধার্যকৃত মূল্যের অধিক দামে পণ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযান সূত্রে জানা যায়, মিলেনিয়াম ট্রেডার্স ও মেসার্স ভাই ভাই ট্রেডার্সকে ১৩৪১ টাকা সরকারি মূল্যের পরিবর্তে ১৬৫০ টাকা বেশি দামে ভোক্তাদের কাছে গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন।

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করার দায়ে প্রতিষ্ঠান দুটিকে এই জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় বলা হয়েছে, কোনো আইন বা বিধির অধীনে নির্ধারিত মূল্যের অধিক মূল্যে কোনো পণ্য, ঔষধ বা সেবা বিক্রি বা বিক্রয়ের প্রস্তাব করা দণ্ডনীয় অপরাধ। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে আর্থিক জরিমানা আদায় করা হয়েছে।

এ বিষয়ে মানিকগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আসাদুজ্জামান রুমেল বলেন, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে মোট একলাখ টাকা জরিমানা করা হয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কেকে/বি 



আরও সংবাদ   বিষয়:  নির্ধারিত মূল্য   বিক্রি   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close