রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      
দেশজুড়ে
মতলবে হিন্দু বিয়েবাড়িতে হামলা, ধরাছোঁয়ার বাইরে ১৩ আসামি
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৩:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি নমোপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বিয়ের অনুষ্ঠানে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলার ঘটনায় ১৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো কোনো এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়নি—এমন অভিযোগ তুলেছেন মামলার বাদী।

মামলার বাদী বাবু লাল বিশ্বাস (৬০) অভিযোগে উল্লেখ করেন, তার তিন ছেলে প্রবাসে থাকেন। ছেলের বিয়েকে কেন্দ্র করে গত ২৪ ফেব্রুয়ারি গায়ে হলুদের অনুষ্ঠানে এলাকার কিশোর গ্যাংখ্যাত কয়েকজন ১ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে পরে ৩০ হাজার টাকা দাবি করা হয়। একপর্যায়ে ভয়ভীতি দেখালে তার ছেলে বিশ্বনাথ বিশ্বাস ৩ হাজার টাকা দেন।

অভিযোগে আরও বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি বিয়ের চলনে যাওয়ার সময় আসামিরা বাধা সৃষ্টি করে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় তারা সেদিন রক্ষা পান।

পরদিন ২৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে বাড়িতে ক্যারাম খেলার সময় আসামিরা সংঘবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালায়। এতে ত্রিনাথ বিশ্বাসের মাথায় লাঠির আঘাতে রক্তাক্ত জখম হয় এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। একইভাবে শম্ভুনাথ বিশ্বাসের গলা থেকেও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

এছাড়া অতিথিদের মারধর, ঘরের টিনের বেড়া ভাঙচুর এবং সংখ্যালঘু বলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও এজাহারে উল্লেখ রয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। সামাজিকভাবে মীমাংসার চেষ্টা ও চিকিৎসাজনিত কারণে অভিযোগ দায়েরে বিলম্ব হয়েছে বলে জানান বাদী।

মামলার আসামিরা হলেন—আরমান (১৮), আবির বকাউল (১৮), জিলান (১৯), শুভ (১৮), নিহাদ (১৯), মোহন (২২), আলিফ (২২), নিরব ফকির (১৮), মিনহাজ ফকির (১৯), সোহান (১৯), রিয়াদ মোল্লা (১৮), সাইফ (১৮)সহ আরও কয়েকজন।

বাদী বাবু লাল বিশ্বাস বলেন, “মামলা করার পরও এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। আমরা আতঙ্কের মধ্যে আছি। আসামিরা এলাকায় বেপরোয়া চলাফেরা করছে। বিভিন্নভাবে মীমাংসার চাপ ও হুমকি দেওয়া হচ্ছে।”

অন্যদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, এজাহারভুক্ত আসামিদের গ্রেফতার না করে এলাকার নিরীহ লোকজন ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের আটক করে নিয়ে যাওয়া হয়েছে।

পরে সমঝোতার মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান বলেন, “মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মতলব   ধরাছোঁয়   আসামি   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close