শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
রাজবাড়ীতে ব্যাক্তিগত উদ্দ্যোগে প‌রিস্কার কার্যক্রমে ছাত্রদ‌লের রোমান
রাজবাড়ী প্রতি‌নি‌ধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৪:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ী পৌরসভার নাগ‌রি‌ক হি‌সে‌বে স‌চেতনতার জায়গা থে‌কে সম্পূর্ণ ব্যাক্তিগত উদ্দ্যোগে পৌরসভার সহ‌যো‌গিতায় ময়লা-আবর্জনা ও ড্রেন প‌রিস্কার কার্যক্রম চা‌লি‌য়ে যা‌চ্ছেন রাজবাড়ী জেলা ছাত্রদ‌লের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান।

বুধবার (৪ মার্চ) বেলা সা‌ড়ে ১১টার দিকে রাজবাড়ী শহ‌রের রাজবাড়ী-কু‌ষ্টিয়া সড়ক সংলগ্ন পু‌লিশ লাইনস এলাকার স্তুপ ক‌রে রাখা ময়লার ভাগার প‌রিস্কার শুরু ক‌রেন কর্মীরা।

বর্তমা‌নে রাজবাড়ী পৌরসভার বি‌ভিন্নস্থা‌নে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলায় তৈ‌রি হ‌য়েছে ময়লার স্তুপ। ফ‌লে দূর্গন্ধ ছ‌ড়িয়ে যেমন দু‌ষিত হ‌চ্ছে প‌রিবেশ, তেম‌নি বেড়ে‌ছে মশা-মা‌ছির উপদ্রব। এ অবস্থা থে‌কে উত্তর‌ণের জন্য প‌রিস্কার শুরু ক‌রেন কর্মীরা।

এসময় পথচারী, সাধারন মানুষসহ পৌর বাসীন্দারা এই পরিস্কার কার্যক্রম‌কে স্বাগত জানান।

তারা ব‌লেন, রাজবাড়ী পৌরসভার একটি গুরুত্বপূর্ণ এলাকা পু‌লিশ লাইনস। পাশাপা‌শি এখানে মুর‌গি ফার্ম নতুন বাজারসহ দুইটি স্কুল ও জনবসতী র‌য়ে‌ছে। কিন্তু জনগুরুত্বপূর্ণ এই পু‌লিশ লাইনস গে‌টের উল্টো দিক মহাসড়‌কের পা‌শে দীর্ঘ দিন ধরে ফেলা হয় ময়লা-আবর্জনা। যার দূর্গন্ধে এখান দি‌য়ে যা‌ওয়া যায় না এবং ময়লা-আবর্জনার কার‌ণে বে‌ড়ে গে‌ছে মশা-মা‌ছির উপদ্রব। তাছাড়া এই খা‌লের পা‌শেই শিশু বাচ্চা‌দের কিন্ডার গা‌র্ডেন এবং একটু দু‌রে পু‌লিশ লাইনস স্কুল। ময়লার দূর্গন্ধে বাচ্চাসহ সক‌লের নানা অসুখ-‌বিসুখ হ‌চ্ছে। কিন্তু এই দি‌কে পৌর কর্তৃপ‌ক্ষের খেয়াল নাই। ত‌বে দীর্ঘ দিন প‌র হ‌লেও ছাত্রদল নেতা রোমা‌নের উদ্দ্যো‌গে ময়লা প‌রিস্কার শুরু হ‌য়ে‌ছে। যা স‌ত্যিই প্রশংসনীয়। রোমান যে উদ্দেশ্যেই এই ময়লা-আবর্জনা ও ড্রেন প‌রিস্কার কার্যক্রম শুরু করুক না কেন তার উদ্দেশ্য ভাল। এভা‌বে সবাই সচেতন হ‌লে পৌরসভার অবস্থা এমন থাকতো না। তার পা‌শে থে‌কে সবার সহ‌যো‌গিতা করা উচিত।

উদ্দ্যোক্তা রাজবাড়ী জেলা ছাত্রদ‌লের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ব‌লেন, ‘রাজবাড়ী পৌরসভার একজন নাগ‌রিক হি‌সে‌বে এখানকার দূর্দশা ও সমস্যা দেখ‌লে আমা‌কে ভাবায়। সেই দ্বায়বদ্ধতার জায়গা থে‌কে পৌরসভার ময়লা-আবর্জনা ও ড্রেন প‌রিস্কার কার্যক্রম শুরু ক‌রে‌ছি। ইতোমধ্যে ৬ নম্বর ওয়া‌র্ডের ড্রেন প‌রিস্কা‌রের কাজ প্রায় শে‌ষের দিকে। আজ জনগুরুত্বপূর্ণ পু‌লিশ লাইনস এলাকার ময়লা প‌রিস্কারের কাজ কর‌ছি। বড় বাজা‌রের মুর‌গি বাজার, হাসপাতাল সড়কের ড্রেন সমস্যার অ‌ভি‌যোগ পে‌য়েছি। পর্যায়ক্রমে সীমাবদ্ধতার ম‌ধ্যে থে‌কে পৌর এলাকার সমস্যা সমাধা‌নে কাজ ক‌রে যা‌বো। এসব কাজ কর‌তে গি‌য়ে পৌরসভার স‌চিব, নির্বাহী প্রকৌশলীসহ বি‌ভিন্নস্থান ঘু‌রেছি। সব‌শেষ আজ তাদের নি‌য়ে ময়লার ভাগার প‌রিস্কার শুরু কর‌তে পে‌রে‌ছি।’ 

তি‌নি আরও ব‌লেন, ‘এই ময়লা-আবর্জনার কার‌ণে পৌর এলাকায় মশা-মা‌ছির উপদ্রব বে‌ড়ে‌ছে। দ্রুত ব্যাক্তিগতভা‌বে পৌর এলাকায় মশক নিধন কর্মসূ‌চি শুরু কর‌বো এবং পৌরবাসীর দূ‌র্ভোগ লাঘ‌বের চেষ্টা কর‌বো।’

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী   প‌রিস্কার কার্যক্রম   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close