বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৩২      ● আগামী ১০ বছরেরও হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার      ● প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্য, যুবক আটক      
দেশজুড়ে
রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মাদক জব্দ
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৪:১৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

রাজশাহীর বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, এসকফ সিরাপ এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
 
মঙ্গলবার (৩ মার্চ) বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধীনে বিভিন্ন এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়। 
 
বিজিবি জানায়, মঙ্গলবার বিকাল আনুমানিক ৪টায় আলাইপুর বিওপির একটি আভিযানিক দল বাঘা থানার গোকুলপুর পাঁচ নম্বর বাঁধ এলাকায় অভিযান চালায়। এ সময় কাঁশবনের ভেতর লুকানো একটি ব্যাগ তল্লাশি করে ১৫ বোতল ভারতীয় এসকফ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত সিরাপ ইতিমধ্যে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।

একই দিন রাত ৯টার দিকে শাহাপুর বিওপির নিয়মিত টহল দল কাটাখালী থানার শান্তিপাড়া এলাকায় অভিযান চালিয়ে   ১৯৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
  
অন্যদিকে, একই সময়ে রাত ৯টায় চরমাজারদিয়া বিওপির সদস্যরা দামকুড়া থানার হারুপাড়া এলাকায় একটি কলাবাগানে অভিযান চালিয়ে ৩৩ বোতল ভারতীয় মদ জব্দ করে।

এছাড়াও রাত সাড়ে ৯টার দিকে তালাইমারী বিওপির অপর একটি দল মতিহার থানার চরসাতবাড়িয়া এলাকায় পদ্মার চরের ঝাউবন থেকে একটি ব্যাগে লুকানো অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ জব্দ করে।

সর্বশেষ রাত সাড়ে ১১টায় সোনাইকান্দি বিওপির টহল দল দামকুড়া থানার বেড়পাড়া এলাকা থেকে থেকে ৬১ বোতল ভারতীয় এসকফ সিরাপ জব্দ করা হয়। এই সিরাপগুলোও দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে।

বিজিবি-১ ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত অন্যান্য মাদকদ্রব্যগুলো কাটাখালী, দামকুড়া ও মতিহার থানায় জমা দেওয়া হয়েছে।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  বিজিবি    অভিযান    ভারতীয় মাদক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close