শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
লৌহজংয়ে চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ২
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৪:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় চুরির অভিযোগে গণপিটুনিতে গুরুতর আহত দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

 

বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন গোয়ালীমান্দ্রা বেদে পল্লীর মো. সাগর হোসেন (২৪) ও মো. সানারুল হাসান (১৮)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ মার্চ) রাতে উপজেলার সাতঘড়িয়ার গ্রামে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে দুইজন ধরা পড়ে। স্থানীয়রা গণপিটুনি দিলে তারা চুরির কথা স্বীকার করে। পরে স্থানীয়রা দুই ব্যক্তিকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

 

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, ‘লৌহজংয়ে গণপিটুনিতে দুই ব্যক্তিকে আহত অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে।’


কেকে/এসএ



আরও সংবাদ   বিষয়:  লৌহজং    চুরি    গণপিটুনি     
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close