শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
মাদারীপুরে রোগী সেজে সাংসদ জাহান্দারের হাসপাতাল পরিদর্শন
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৫:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদারীপুরে ২৫০ শয্যা সদর হাসপাতালে রোগী সেজে হঠাৎ পরিদর্শন করেছেন মাদারীপুর-২ আসনের সাংসদ জাহান্দার আলী মিয়া।
  
বুধবার (৪ মার্চ) সকালে পূর্বের কোন ঘোষণা ছাড়াই তিনি হাসপাতালে উপস্থিত হয়ে সরাসরি চিকিৎসা সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। 

এ সময় তিনি সকালে সাধারণ রোগীর মতো বহির্বিভাগের টিকিট সংগ্রহ করে চিকিৎসা নিতে যান। পরে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি প্রতিটি ডাক্তারের কক্ষে গিয়ে চিকিৎসকরা সময়মতো উপস্থিত আছেন কি না, রোগীরা যথাযথ সেবা পাচ্ছেন কি না এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ ঠিকভাবে হচ্ছে কি না—তা খোঁজখবর নেন।

জাহান্দার আলী জরুরি বিভাগ (ইমার্জেন্সি) পরিদর্শন করে রোগীরা দ্রুত চিকিৎসা পাচ্ছেন কি না এবং সেবার মান কেমন—সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এছাড়া তিনি হাসপাতালে ভর্তি রোগীদের ওয়ার্ডে গিয়ে তাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং চিকিৎসা, খাবার ও পরিচ্ছন্নতা নিয়ে তারা সন্তুষ্ট কি না—তা জানতে চান।
 
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর তারেক রহমান ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে আমি হঠাৎ এই পরিদর্শনে এসেছি, যাতে সাধারণ মানুষ সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়।’
  
জাহান্দার আলী সামগ্রিক চিকিৎসা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  হাসপাতাল পরিদর্শন    জাহান্দার আলী মিয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close