শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
রাজবাড়ীতে প্রযুক্তির সহায়তায় জেন্ডার সহিংসতা প্রতিরোধে সংলাপ
রাজবাড়ী প্রতি‌নিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৭:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীতে দিনব‌্যাপী ‘প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা : প্রতিরোধ ও করণীয়’ শীর্ষক মা‌ল্টি‌স্টেক‌হোল্ডার সংলাপ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
   
বুধবার (৪ মার্চ) সকালে রাজবাড়ী কনভেনশন সেন্টারে দিনব‌্যাপী এ সংলা‌পের আয়োজন ক‌রে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার।
  
বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল হক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান, রাজবাড়ী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. আজমীর হোসেন, জেলা সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি মো. নুরুজ্জামান ও বিএনএনআরসি প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা ক‌রেন রাজবাড়ী কালের কন্ঠ ও একুশে টিভির জেলা প্রতিবেদক মো. জাহাঙ্গীর হোসেন।
   
সংলাপে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সনাক সদস‌্য, এনজিওকর্মী, মানবাধিকার কর্মী, ছাত্র, শিক্ষক, ইন্টার‌নেট ব্যবসায়ী ও কন‌টেন্ট ক্রিয়েটরসহ সমাজের সচেতন ব্যক্তিবর্গ অংশ নেন।
 
এ সময় তথ‌্য-প্রযু‌ক্তির ভাল ও খারাপ দিক তু‌লে ধরাসহ করণীয় নি‌য়ে আলোচনা করা হয়।
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  প্রযুক্তি    জেন্ডার    সহিংসতা    সংলাপ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close