শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
ঝিকরগাছায় নলকূপ ইস্যুতে শিশুকে মারধর, থানায় অভিযোগ
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৯:৪৫ পিএম আপডেট: ০৪.০৩.২০২৬ ৯:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোরের ঝিকরগাছা উপজেলায় গভীর নলকূপে গোসল করার সময় ১০ বছর বয়সী শিশুকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 
  
বুধবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার নাভারণ ইউনিয়নের কুন্দিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
কুন্দিপুর গ্রামের আফসার আলীর ছেলে ও আহত শিশুর পিতা মো. মনিরুজ্জামান (৪৫) একই গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মো. জাফরকে (৪২) বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
     
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নাভারণ ইউনিয়নের কুন্দিপুর মাঠে জাফরের একটি গভীর নলকূপ রয়েছে। বাদীর ছেলে মো. তাজ উদ্দিন (১০) ওই নলকূপে গোসল করতে গেলে বিভিন্ন সময় গালিগালাজ ও মারধরের শিকার হয়। এরই ধারাবাহিকতায় বুধবার শিশুটিকে এলোপাতাড়ি চড় ও বেত দিয়ে মারধর করা হয়, এতে তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয়। শিশুটির ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে জাফর বিভিন্ন ধরনের ভয়ভীতি ও খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
  
আহত শিশুকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে থানায় অভিযোগ দায়ের করা হয়।

বিবাদী মো. জাফরের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

থানার তদন্ত অফিসার মো. আবু সাঈদ বলেন, ‘এ ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ এসেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ঝিকরগাছা    নলকূপ    মারধর   আহত    শিশু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close