সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
নীলফামারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১০:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে ফিলিং স্টেশনে তেল কম দেয়া ও অনুমোদনহীনভাবে শিশুখাদ্য উৎপাদনের অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ মার্চ) শহরে নীলফামারী জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান উদ্দিন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রংপুর কার্যালয়ের পরিদর্শক নাসির উদ্দিন।

অভিযানকালে জেলা শহরের বাদিয়ার মোড় এলাকায় অবস্থিত মুক্তা ফিলিং স্টেশনে মাপের কারচুপির প্রমাণ পাওয়া যায়। অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেশিনে কারিগরি হেরফেরের মাধ্যমে গ্রাহকদের তেল কম দেওয়া হচ্ছিল। 

একই অভিযানে অভিজাত গ্রুপকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআইয়ের কোনো অনুমোদন ছাড়াই ‘আইসললি’ নামে একটি শিশুখাদ্য উৎপাদন ও বাজারজাত করছিল। প্রয়োজনীয় মাননিয়ন্ত্রণ সনদ ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

রায়হান উদ্দিন বলেন, ‘ভোক্তা অধিকার ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাপে কারচুপি বা অনুমোদনহীন খাদ্য উৎপাদনের মতো অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না।’
 
অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোবারক হোসেন ও বিএসটিআই রংপুর কার্যালয়ের ফিল্ড অফিসার জুলকার নাঈমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:   ভ্রাম্যমাণ আদালত    অভিযান    জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close