শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
খুলনায় শ্রমিকদল নেতা‌কে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১২:৫৫ এএম
মাসুম বিল্লাহ

মাসুম বিল্লাহ

খুলনা নগরীর ডাকবাংলো মোড়ে বাটার দোকানে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে মাসুম বিল্লাহ নামে এক ব্যবসায়িকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক ছিলেন।

বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পালানোর সময় পুলিশ অস্ত্রসহ আশোক নামে একজনকে আটক করেছে।

ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। 

খুলনা সদর থানার অ‌ফিসার ইনচার্জ মো. ক‌বির হো‌সেন ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রেছেন। 

ক‌বির হো‌সেন ব‌লেন, ‘নগরীর প্রাণ কে‌ন্দ্রে ডাকবাং‌লো মো‌ড়ে প‌রিবহন শ্রমিক ইউনিয়‌নের সভাপ‌তি ও রূপসা উপ‌জেলা শ্রমিক দ‌লের সা‌বেক আহ্বায়ক মাসুম বিল্লাহ‌কে প্রথ‌মে কু‌পি‌য়ে পরবর্তী‌তে গু‌লি ক‌রে হত্যা করা হয়। এসময় স্থানীয়‌দের সহায়তায় একজন‌কে অস্ত্রসহ আটক করা হ‌য়ে‌ছে। তা‌কে জিজ্ঞাসাবা‌দের মাধ্যমে বা‌কি‌দের গ্রেপ্তা‌রে অভিযান শুরু হয়েছে।’

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  শ্রমিকদল নেতা‌   প্রকাশ্যে গুলি   হত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close