শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
শিবচরে বাবার সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১১:৩৩ এএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মাদারীপুরের শিবচর উপজেলায় বাবার সঙ্গে অভিমান করে দীপু মোল্লা (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) গভীর রাতে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচর কলমখান কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দীপু মোল্লা ওই এলাকার মাজেদ মোল্লার মেঝো ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল ফোন নিয়ে বাবার সঙ্গে দীপু মোল্লার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাবা তাকে বকাঝকা করেন এবং রাগের মাথায় বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। এতে অভিমান করে দীপু মোল্লা বাড়ির গরুর ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

নিহতের বড় ভাই রুবেল মোল্লা জানান, তিনি ভ্যান চালিয়ে রাত আনুমানিক ৩টার দিকে বাড়িতে ফিরে ঘরের দরজা খোলা দেখতে পান। পরে গরুর ঘরের দিকে তাকিয়ে দেখেন কিছু একটা ঝুলছে। কাছে গিয়ে দেখেন তার ছোট ভাই দীপু মোল্লা গলায় রশি দিয়ে ঝুলে আছে।

তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মোবাইল ফোন নিয়ে বাবার সঙ্গে একটু রাগারাগি হয়েছিল। বাবা বলেছিলেন, তুই কোনো কাজ করিস না, সারাদিন এদিক-সেদিক ঘুরে বেড়াস। এমন কথা আগেও হয়েছে। কিন্তু এবার যে এমন ঘটনা ঘটবে, তা আমরা কেউ ভাবতে পারিনি।’

খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজ জানান, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  শিবচর   অভিমান   আত্মহত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close