শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
জাতীয়
দুবাইয়ে আটকে পড়া ২৭ জন ক্রুকে ফিরিয়ে আনল ইউএস-বাংলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১২:২৯ পিএম আপডেট: ০৫.০৩.২০২৬ ১২:৪৮ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭ জন ফ্লাইট ক্রুকে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (৫ মার্চ) ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুদ্ধাবস্থা শুরু হওয়ার পর গত ২৮ ফেব্রুয়ারি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ক্রুরা সংযুক্ত আরব আমিরাতে আটকে ছিলেন। অনিশ্চিত পরিস্থিতির মধ্যে তারা কয়েকদিন অবস্থান করছিলেন। পরে ইউএস-বাংলা এয়ারলাইন্স সহযোগী প্রতিষ্ঠান হিসেবে উদ্যোগ নিয়ে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনে।

একটি সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ববোধ থেকেই দুবাই এয়ারপোর্ট অথরিটির অনুমতি নিয়ে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ইউএস-বাংলা দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  দুবাই   ক্রু   ইউএস-বাংলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close